রংপুরে বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান- কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৬ জন ও জামায়াতের ১ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের ২জন ও পীরগঞ্জ থানা পুলিশ জামায়াতের ১জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতা ও গাড়ী ভাঙচুরের অভিযোগ রয়েছে ।

এদিকে, জেলা পুলিশের কন্ট্রোল রুম সুত্রে জানা যায়- পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদক বিক্রি, সেবন, জুয়া খেলা, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এসএইচ