নড়াইলে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়  চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কামান্ড ইউনিটের কমান্ডার এস এম গোলাম কবীর। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কামান্ড ইউনিটের ডেপুটি কমান্ডার এ্যাডঃ এস এ মতিন, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক জেলা কমান্ডার শরীফ হুমায়ুন কবির প্রমুখ।

এমএ