রাজধানীর গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে বেপরোয়া গতিতে সাউদিয়া পরিবহনের একটি বিলাসবহুল বাসের চাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জান‍ান, সাউদিয়া পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে গুলিস্তানে আসার সময় ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) শওকত জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]