নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে জড়িত সন্দেহে মোরশেদ আলম নামে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে রাজধানীর কল্যাণপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন, আটক মোরশেদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের মিডিয়া উইং প্রধান।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
এআর





