রাজধানীর বংশাল এলাকায় অভ্যান্তরীণ কোন্দলে যুবলীগ নেতার গুলিতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।
সোমবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত হাজী মো. রিপনকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস শহিদ টাইমনিউজবিডিকে জানান, আমরা ঘটনা শোনার পর এখানে আসছি এখনো পর্যন্ত কিছু বলতে পারছি না কি কারণে এ ঘটেছে। তবে ধারনা করছি অভ্যান্তরীণ কোন্দলে এটা ঘটতে পারে।
কি কারণে তাকে গুলি করা হয়েছে সে ব্যাপারে আব্দুল কুদ্দুস এখনো নিশ্চিত নন।
আহত রিপনের বড় ভাই হাজী মো. লাভলু জানান, আহত রিপন ঢাকার ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার দাবি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক এ ঘটনা ঘটিয়েছে।
আহতের বড় ভাই লাভলু বলেন, “বংশালের ২৯/১ মালিটোলা লেইনে রিপনের বাসা। বংশালের মালিটোলা এলাকায় তার বন্ধু ফারুকের দোকানে বসে ছিলেন রিপন। এ সময় যুবলীগের আশিক এসে তার ডান পায়ে দুটি ও বাঁ হাতে গুলি করে চলে যায়।”
এমআর/এসএইচ/এএইচ





