রাজধানীর বড় মগবাজারের একটি বাসা থেকে ৬শ বোতল ফেনসিডিলসহ ৩জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার রাত ৩টার দিকে বড় মগবাজারের ২৪১/১ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সজিব মিয়া (২৬), আজাদ মিয়া (২৫) ও রাকিব শেখ (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক লাইকুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক মানজারুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ইআর