বগুড়ায় আলোচিত ধর্ষণের ঘটনার মূলহোতা শ্রমিকলীগ নেতা তুফানের স্ত্রী আশা, তার গাড়ি চালক জিতু এবং সহযোগী মুন্নাকে সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এই গ্রেফতারের মধ্য দিয়ে এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় অভিযুক্ত ১০ জনের মধ্যে ৯ জনকেই গ্রেফতার করলো বগুড়া জেলা পুলিশ। শিমূল নামের অপর এক সহযোগী এখনও পলাতক রয়েছে। 

আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে পুলিশ বিস্তারিত জানাবে বলে জানা গেছে।

এমএনজে