জাতীয় প্যারেড স্কয়ারে মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সামরিক বাহিনীর মনোজ্ঞ কুচকাওয়াজ চলছে। কুচকাওয়াজ পরিদর্শন করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এ ছাড়া, মন্ত্রী পরিষদের সদস্য ও সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত রয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ১০টায় শুরু হওয়া এই কুচকাওয়াজে অংশ নিচ্ছেন তিন বাহিনীর বিভিন্ন কোর ও কন্টিনজেন্ট, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বর্ডার গার্ডসহ (বিজিবি) আধা সামরিক বাহিনীর সদস্য, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, কারারক্ষী, ফায়ার সার্ভিস ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মীরা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন ৪৩তম বিজয় দিবস উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করে।
উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে দেশের সব অর্জনের বিস্তারিত প্রদর্শন করা হয় এই কুচকাওয়াজ অনুষ্ঠানে।
কেএইচ





