পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী।

সোমবার সকালে বিএনপির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির একটি র‌্যালী ইবি রোডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ইলিয়ট ব্রিজের পূর্ব পাশে এসে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকুর সাথে পুলিশের উত্তপ্ত বাক বিতন্ডা হলে পুলিশ র‌্যালীটি থামিয়ে দেয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র‌্যালীটি সমাপ্ত ঘোষণা করেন তিনি।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান লেবু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, সাইদুর রহমান বাচ্চু, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা,১সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,কেইউ