খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আদর্শ গ্রাম আনোয়ারা বেগম ইসলামিয়া মাদ্রাসার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষ্যে ওয়াজ মাহফিল হয়েছে।

এলাকাবাসির উদ্যেগে মঙ্গলবার (২১ নভেম্বর) বাদ আসর থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এই ওয়াজ মাহফিল হয়।

মাহফিলে প্রধান অতিথি আন্তর্জাতিক ক্ষ্যতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)'র ভাষ্যকার মুহাদ্দিস রফিকউল্লাহ আফসারি'র বয়ান শুনতে মাদ্রাসা মাঠে নামে হাজারো মানুষের ঢল। বয়ান শুনতে চট্রগ্রাম, ফটিকছড়ি, বারইয়ার হাট, তানাক্কাপাড়া, খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা’সহ ৮০/৯০ কিলোমিটার দূর থেকেও মুসল্লিদের আসতে দেখা যায়। রাত সাড়ে ১১টায় মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন, মাটিরাঙা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা হারুন-অর রশিদ, চাঁদপুরের হাজিগন্জ পল্লি বিদ্যুৎ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।

মাহফিলে সভাপতিত্ব করেন আদর্শ গ্রাম ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হাজ্বী মো: শাহ আলম।

উল্লেখ্য, মাহফিলের প্রধান অতিথি মুহাদ্দিস রফিকউল্লাহ আফসারির মাদ্রাসায় উচ্চ শিক্ষা ছাড়াও এল.এল বি, এম.এম, এম.এফ, এম.এ, এম.এস.এস’সহ বেশ কিছু ডিগ্রি থাকলেও নোয়াখালির আঞ্চলিক ভাষায় ওয়াজ করতেই তিনি বেশী পছন্দ করেন। ইতিমধ্যেই তরুণ ও যুব সমাজ’সহ সর্বস্তরের মানুষের নিকট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

ছিদ্দিক/এমবি