দিনাজপুরে এক কেজি হিরোইনসহ ফরিদা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

আটক ফরিদা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

দিনাজপুর সদর উপজেলার ভবাইনগর এলাকা থেকে শুক্রবার রাত ১১টায় পুলিশ তাকে আটক করে।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ