নেপালে ভূমিকম্পে দূর্গতদের সাহায্যের জন্য ঢাকা কমিউনিটি হাসপাতালের ৯ সদস্যের একটি চিকিৎসক দল বৃহস্পতিবার সকালে কাঠমুন্ডু গেছে।

প্রকল্প পরিচালক গোলাম মোস্তফার নেতৃত্বে এই দলে আরো রয়েছেন অর্থোপেডিক বিশেষজ্ঞ  অধ্যাপক ডা. এ এস এম মনিরুল আলম, মেডিসিন বিশেষজ্ঞ  ডা. আব্দুল মালেক। এছাড়া একজন শিশু বিশেষজ্ঞ, দুই জন মেডিকেল টেকনোলজিস্ট ও তিন নার্স তাদের সঙ্গে রয়েছেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ছোট সার্জারি সরঞ্জাম, ওষুধ ও শুকনো খাবার। চিকিৎসকদের এ দলটি কাঠমুন্ডুতে অবস্থান করবে এবং চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ করবে।

জেআই