জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নয়টি প্রকল্প নতুন। বাকি তিনটি সংশোধিত প্রকল্প।

এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯শ ৭৮ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

 

মন্ত্রী জানান, কর্ণফুলী টানেল প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে আট হাজার ৪৪৭ কোটি টাকা। আর ন্যাশনাল ইউনিট ফর বার্ন অ্যান্ড ট্রাস্টেড সার্জারি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫২২ কোটি ৩৯ লাখ টাকা। এ দু’টি প্রকল্পসহ একনেক সভায় মোট ১৬ হাজার ৯৭৮ কোটি ৮০ লাখ টাকার ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

 

কর্ণফুলী টানেল প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি বাংলাদেশের স্বপ্নের প্রকল্প। এর মাধ্যমে কর্ণফুলীর তলদেশ দিয়ে যানবাহন যাতায়াত করবে। ২০১৬ সালের নভেম্বর মাসে এ প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ হবে ২০২০ সালের জুন মাসে।

 

এমএইচ