পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল জলিল জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এআই





