কক্সবাজারে ছিনতাইকারীর ছুরির আঘাতে ট্যুরিস্ট পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। ওই পুলিশ কনস্টেবলের নাম পারভেজ হোসেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের বাহারছড়া গোলচক্কর মাঠ সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় এক ছিনতায়কারীকে আটক করা হয়েছে। তবে তার নাম পাওয়া যায়নি।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এএসপি জহিরুল ইসলাম জানিয়েছেন, সকালে বাহাড়ছড়া গোলচক্কর মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন পর্যটক ছিনতাইকারীর কবলে পড়েন। ৪/৫ জন ছিনতাইকারী দলটি পর্যটকদের মালামাল নিয়ে পালানোর সময় দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাদের ধাওয়া করে।

এ সময় ছিনতাইকারীরা কনস্টেবল পারভেজকে ছুরিকাঘাত করে। এতে আহত পারভেজকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
তিনি জানান, এ ঘটনায় একজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

ইআর