রাজধানীর মগবাজারে মালবাহী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে।
আজ (১০ মে) রোববার সকাল সাড়ে ১০টার দিকে মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ার ওই ঘটনা ঘটে।
বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবউল হাসান জানান, সকালে মগবাজার রেলক্রসিংয়ে ঢাকা-কমলাপুরগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ মারা গেছে। তার বয়স হবে ৭০ বছর। তার পরিচয় জানা যায়নি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এমবি





