নারায়ণগঞ্জ-৫ উপনির্বাচনে লাঙ্গল পেয়েছে ৮২,৮৫৬ এবং আনারস পেয়েছেন ৬৬,১১৪। বেসরকারী হিসেবে সেলিম ওসমানকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। বড় ধরনের গোলযোগ ছাড়াই অনুষ্ঠিত নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে ৪০ শতাংশের মতো ভোটার ভোট দিয়েছেন বলে নির্বাচন কর্মকর্তারা মনে করছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এই আসনের ১৪১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয়েছে গণনা।