চট্টগ্রামের পরিবহন ব্যবসায়ী ও যুবদল নেতা হারুনুর রশিদ চৌধুরী হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার জসিম উদ্দিন ওরফে তোতলা জসিম (২৯) নগরের সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
রোববার বিকেলে নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার।
তিনি বলেন, হারুন হত্যা মামলার এজাহারে বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়, যারা ঘটনায় জড়িত বলে বাদির অভিযোগ। সেখানে জসিমের নাম আছে।
এর আগে গত ৩ ডিসেম্বর নগরীর কদমতলীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পরিবহন ব্যবসায়ী ও যুবদল নেতা হারুনুর রশিদ চৌধুরী। তিনি নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত দস্তগীর চৌধুরী ভাতিজা ছিলেন।
মাসুম/জেড





