অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের বহিষ্কৃত দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান ও তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করা হয়। দুই মামলারই বাদী দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।
দুদক সূত্র জানায়, আনিসুর রহমান আনিসের বিরুদ্ধে ১২ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার স্ত্রী সুমি রহমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ১ কোটি ৩১ লাখ টাকা।
চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে মধ্যে অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে দুদক। এ অভিযোগে ইতিপূর্বে ৪৩ জনের তালিকা করে দুদক। বর্তমানে দুদকের এ তালিকায় রয়েছেন ১০০ জন।
এএস





