বেনাপোলে প্রায় সোয়া চার কেজি ওজনের ২৬ টি স্বর্ণবারসহ দু'জনকে আটক করেছে বিজিবি।শুক্রবার ছোটআচঁড়া মোড় থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, বিল্লাল (২৫) ও ইমরান (২২)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ছোটআঁচড়া মোড়ে আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হারাধনের নেতৃত্বে অভিযান চালান হয়।
এসময় দু'জন বাইসাইকেল রেখে পালানোর চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাদের শরীর তল্লাশি করে ২৬ পিস স্বর্ণ বার পাওয়া যায়। যার ওজন চার কেজি ২‘শ ৮০ গ্রাম।
তিনি আরও জানান, আটক স্বর্ণবারের আনুমানিক মূল্য এক কোটি ৯০ লাখ ৮৪ হাজার। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এমএ





