নাটোরে জেলার সিংড়া উপজেলায় শুকাশ ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুকে (২০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) ভোরে উপজেলার কুড়িপাতিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ফারুক ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন জানান, দেশে চলমান জঙ্গি হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ফারুককে আটক করা হয়।

এমই