নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন জামায়াতের আমির ডা. আবদুর রহিমকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ইউনিয়ন জামায়াতের আমির আবদুর রহিমের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

ইআর