জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার দুপুরের রংপুর নগরীর মাহিগঞ্জের পীরগাছা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিবিরকর্মীরা। এসময় তারা রাস্তায় শুয়ে পরে। অবরোধকালে তিনটি গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ জানায় বেলা সাড়ে ১২ টার দিকে শিবিরকর্মীরা সড়কে শুয়ে অবরোধ করে হরতালের সমর্থনে বিক্ষোভ করে। এরপর তারা ওই এলাকায় মিছিল নিয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। এসময় তারা তিনটি গাড়িও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানায়, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত রংপুর ও আশপাশের এলাকার বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫০জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

জেআই