চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের ব্রাক অফিসের সামনে থেকে সাড়ে নয় কেজি সিসার ধাতবসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত নয়টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মরিচা খাতুন (৪০) ও রোকেয়া খাতুন ওরফে পাচি (৪৫)।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামানে নির্দেশে এএসআই রাশেদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা দর্শনাগামী একটি সিএনজিকে গতিরোধ করে ওই দুই নারীর ব্যাগ তল্লাশি করে সাড়ে নয় কেজি সিসার ধাতব উদ্ধার করা হয়। এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা করা হয়েছে।

কেএইচ