মাগুরায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে মাহমুদা খাতুন (৩৫) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে মাগুরা সদর উপজেলার ইটখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মাহমুদা মাগুরার শালিখা উপজেলার তালখড়ি গ্রামের শুভ রহমানের স্ত্রী ও সদরের নালিয়ারডাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

সদর থানার এসআই বিশ্বজিৎ বিশ্বাস জানান, মাহমুদা খাতুন মঙ্গলবার রাত ১২টার দিকে মাগুরা শহরের কলেজপাড়া এলাকার ভাইয়ের বাসা থেকে সদরের মির্জাপুর গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন।

ইটখোলা বাজার এলাকায় পৌঁছালে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তিনি রাস্তার ওপর পড়ে যান। আহত অবস্থায় স্থানীয়রা তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে রাত দেড়টার দিকে তিনি মারা যান।

এমকে