সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের অনেক রাঘব বোয়ালের নাম এসেছে। তাদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। শিগগিরই তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক মিলনায়তনে রিপোর্টার্স অ্যাগেইনেস্ট করাপশন (র‌্যাক) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।

ইকবাল মাহমুদ বলেন, সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের বিষয়ে অনেকেই বলছেন এ অভিযান বন্ধ হয়ে গেছে। কিন্তু দুদক কাজ করছে। এরইমধ্যে ১৮৭ জনের তালিকা তৈরি করা হয়েছে। দুদক যাদের নিয়ে কাজ শুরু করেছে, আইনি প্রক্রিয়া ছাড়া তাদের বের হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং অভিযুক্তদের আনন্দে থাকার কোনো সুযোগ নেই। দুর্নীতি যেই করুন না কেন, তাকে দুদকের বারান্দায় আসতে হবে।

দুদক চেয়ারম্যান বলেন, মানি লন্ডারিং মামলায় দুদকের জিরো টলারেন্স নীতি, এখন পর্যন্ত ৩৪টি মানি লন্ডারিং মামলায় শাস্তি প্রদান করা হয়েছে। শুধু রাজনীতিবিদ বা ব্যবসায়ী নন, সরকারি কর্মকর্তারা দুর্নীতি করলে, ছাড় দেয়া হবে না। কোন প্রভাব খাটিয়ে দুদক থেকে রেহাই পাওয়া যাবে না বলেও হুশিয়ারি দেন দুদক চেয়ারম্যান।

এমএম