চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি)র শিক্ষার্থীরা নগরীর জাকির হোসেন সড়ক অবরোধ করেছে।
আজ রোববার দুপুরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।
জানা গেছে, ইউএসটিসিতে অধ্যয়নরত ডেন্টাল বিভাগের ২৫ থেকে ২৯ ব্যাচ পর্যন্ত সকল শিক্ষার্থী এতে অংশ নেয়।
এতে ইউএসটিসির সামনে নগরীর জাকির হোসেন রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বিএমডিসি কর্তৃপক্ষ এসব শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রাখায় এ কর্মসুচী পালন করছে বলে জানান ২৬ তম ব্যাচের শিক্ষার্থী হোসাইন।
ঘটনাস্থলে থাকা খুলশি থানার এস আই হেলাল জানান, শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশনের দাবীতে সড়কে অবস্থান নিয়েছে। তাদেরকে বুঝিয়ে বলেছি রাস্তা থেকে সরে যেতে।
মাসুম/এমবি





