পাহাড় ধসে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ শুক্রবার (৪ আগস্ট) সা‌ড়ে ১২টার পর ফায়ার সা‌র্ভিস ও সেনা‌বা‌হিনীর ১৬ ইসি‌বির সদস‌্যদের যৌথ প্রচেষ্টায় সড়ক যোগা‌যোগ স্বাভা‌বিক হয়। এর আগে সকালে বান্দরবান-থান‌চি সড়কের নীল‌গি‌রি ও জীবন নগরের মধ‌্যবর্তী স্থা‌নে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের টিমলিডার তরুন জ্যোতি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে কিন্তু রাস্তায় মা‌টি জ‌মে থাকায় খুবই পি‌চ্ছিল। তাই মোটরসাইকেল খুব সাবধানে চালাতে হবে।

এবিএস