রাজধানীর ধানমন্ডির ৫ নং রোডের ৩৪ নং বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ছয়তলা আাবাসিক ভবনটির চারতলায় আগুনের সূত্রপাত হয়।
পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





