চট্টগ্রামের সীতাকুণ্ডে টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২ শিশুও রয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সামিয়া (৭), লামিয়া (২), রাবেয়া (২৬), বিবি ফাতেমা (৩৫), মো. ইউনুস (১৮)।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়া জানান, সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর গ্রামে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন শিশু।
ধারণা করা হচ্ছে ঘটনার সময় সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ইউএনও।
এমবি





