গাইবান্ধার সদরের মালিবাড়ীতে জুয়ার আসরে পুলিশের হানা ও জুয়ারী ধরতে ফাকা গুলি বর্ষণ করেছে পুলিশ। এছাড়া জুয়ার আসরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য- ওই ইউনিয়নের প্রভাবশালী জুয়ারী আতোয়ার মিয়ার বাডীতে দীর্ঘদিন থেকে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলে আসছিল। এছাড়া জুয়া খেলার জন্য এখানে দূরদূরান্ত থেকে জুয়ারীরা চলে আসত।
অপরদিকে জুয়ার পাশা পাশি এলাকায় মাদকদ্রব্যের বিস্তার ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসি অতিষ্ট হয়ে ওঠে।
ফলে এলাকাবাসী একত্রিত হয়ে বিষয়টি সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে অবগত করে। এর প্রেক্ষিতে সদর থানার একটি ফোর্স ওই জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় চারটি গুলি ছোড়ে পুলিশ। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
প্রতক্ষদর্শীরা জানায়,লক্ষিপুর ও মালিবাড়ি ইউনিয়নের শেষ সীমানা এবং সদর থানা ও সুন্দরগঞ্জ সীমান্ত হওয়ার কারণে এই বাড়ীটি নিরাপদ হিসেবে জুয়ারীরা বেছে নিয়েছে।শুধু তাই নয় এখানে হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবার মত মাদক দ্রব্য।
রুবেল/এআাই





