জঙ্গি দমনে পুলিশের 'অ্যান্টি টেরোরিজম ইউনিট' অনুমোদন করেছে সরকার। স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (গোপনীয়) মনিরুজ্জামান বুধবার জানান, সরকারের পক্ষ থেকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এ ইউনিটের কার্যক্রম শুরু হবে। এই ইউনিটটি শুধু জঙ্গি দমনে কাজ করবে বলেও জানান তিনি।


এআইজি মনিরুজ্জামান আরও জানান, এই ইউনিটের সদস্য সংখ্যা হবে ৫৮১ জন। পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তা এই ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ এস