ঝিনাইদহের হাটগোপালপুরে রাজেশ চন্দ্র দাস (৩৫) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার এ রায় প্রদান করেন।

তাসলিমা আক্তার বলেন, রাজেশ চন্দ্র দাস দীর্ঘদিন ধরে হাটগোপালপুর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা দিয়ে আসছিল। এ খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

কেএইচ