গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটকের একদিন পর ময়মনসিংহে মোবারক হোসেন (৩৮) নামের এক যুবক কথিত বন্দুকযুদ্ধেনিহত হয়েছেন। ডিবি পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে থেকে ১টি পিস্তল, ১টি পাইপগান, ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বুধবার (২১ নভেম্বর) রাত ১টার দিকে সদর উপজেলার নয়নপুর এলাকায় এই‘বন্দুকযুদ্ধে’ঘটনা ঘটে। মোবারকের বাড়ি উপজেলার নয়নপুর গ্রামে। ডিবি পুলিশ আরও দাবি, তাঁর বিরুদ্ধে  মাদক, চুরি ও ডাকাতিসহ ১০টির বেশি মামলা রয়েছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার নয়নপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে অস্ত্র, গুলি ও ২৫০ গ্রাম হেরোইন’সহ মোবারক নামে এক ডাকাতকে  আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তাঁর কাছে আরও অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য রয়েছে।  

“এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় আবার অস্ত্র ও মাদক উদ্ধারে যায় পুলিশ। তখন ডাকাতদলের সদস্যরা মোবারককে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে কনস্টেবল শফিকুল ইসলাম ও মোজাম্মেল হক আহত হন।”

ওসি আরও দাবি করেন, এ সুযোগে মোবারক দৌড়ে পালানোর সময় দু’পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমবি