চট্টগ্রামের বাকলিয়া থানার কে বি আমান আলী রোড এলাকায় মিছিলের প্রস্তুতি নেয়ার সময় এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. রহমান (২২) শিবিরের বাকলিয়া থানার একটি ওয়ার্ডের সভাপতি। তার বাড়ি সাতকানিয়া উপজেলায়।

বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, রহমান দারুল উলুম আলিয়া মাদ্রাসার ছাত্র। সে কিছুদিন দেশের সৌদি আরবেও ছিল। ফিরে এসে পুনরায় পড়ালেখা শুরু করে।

সন্ধ্যায় লতিফ সিদ্দিকীর বক্তব্যের বিরুদ্ধে তার নেতৃত্বে কয়েকজন শিবির কর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করে।

ঢাকা, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, জেএ