বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে রোববার বিকাল ৪টায়। এরপর শুরু হয়েছে ভোট গণনা। কাস্টিং ভোট ৫০ ভাগের বেশি হবে বলে জানিয়েছেন সহকারী রিটানিং অফিসার মো. দুলাল তালুকদার।

এবারে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেবুন্নেছা আফরোজ এবং বিএনএফ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম লিটন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তবে বিএনএফ প্রার্থী কোনো এজেন্ট না দেওয়ায় এবং তিনি নিজে কোনো কেন্দ্রে উপস্থিত না হওয়াতে নৌকা প্রতীকে ভোটের সংখ্যাই বেশি।

নগরীর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মোট ২ হাজার ১৩৬ ভোটের মধ্যে ১ হাজার ১২৬ ভোট পড়েছে। এর মধ্যে টেলিভিশন প্রতীক পেয়েছে ৪৭ ভোট, বাতিল হয়েছে ৩ ভোট বাকিটা পেয়েছে নৌকা (জেবুন্নেছা)।

সিটি কলেজ কেন্দ্রে ২ হাজার ২২০ ভোটের কাস্ট হয়েছে ১ হাজার ৩৪৭ ভোট। এখানে নৌকা প্রতীকে ১ হাজার ২৯৯ ভোট এবং টেলিভিশন প্রতীকে ১৪০ ভোট আর বাতিল হয়েছে ২টি ভোট।

রিটানিং অফিসার মো. শহীদুল আলম জানান, সব মিলিয়ে ১৫৯টি কেন্দ্রের ফলাফর রাত ৯টা নাগাদ ঘোষণা করা যেতে পারে বলে আশা করছি।

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ