রাজধানীর দক্ষিণখান হাজিপাড়া এলাকায় ছুরিকাঘাতে সোহেল (৩০) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন।

শনিবার রাতে হাজিপাড়া এলাকার রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম সোহেল (৩০)। তিনি দক্ষিণখানের হাজীপাড়া এলাকায় থাকতেন। একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সোহেল হাজীপাড়া এলাকায় থাকতেন। হাজীপাড়া এলাকার রাস্তা থেকেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরো বলেন, ‘এ হত্যাকাণ্ডের বিষয়ে জানার জন্য আমরা ঘটনাস্থলে রয়েছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

এএস