২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে।

পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান জানান, কাট্টলী এলাকায় একটি সিটি সার্ভিসের বাস রাস্তার পাশে পার্কিংয়ে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। এই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এআর