সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই এবার কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে প্রস্তুতি পর্যালোচনা সচিবালয় মন্ত্রী এসব কথা বলেন। সচিবালয়ে নিজ দপ্তর থেকে তিনি এ বিষয়ে অনলাইন সভার আয়োজন করেন।

সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ দেশের সব সিটি করপোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

স্থানীয় সরকারমন্ত্রী আরো বলেন, এবার করোনা পরিস্থিতির কারণে সবকিছু ভিন্নভাবে করতে হচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

এমআর