একটি দেশিয় এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ রফিক বাহিনীর প্রধান রফিককে ( ২৬) আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার রাত ১২টার দিকে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রফিক ওই এলাকার আবুল মাঝির ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, খুন ও নারী নির্যাতন আইনে ২০টি মামলা রয়েছে।
কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রফিককে অস্ত্রসহ আটক করা হয়েছে।
এআর





