গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ১২০০ পিস ইয়াবাসহ সুজা মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্যকঞ্চিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সুজা ওই গ্রামের খোদা বকস্ আলীর ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হোসেন সরদার বলেন, সুজার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
এমই





