২৬জুলাই, বুধবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডেসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েনের সাথে বিদায়ী সাক্ষাতে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। তখন থেকেই দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমান্বয়ে বাড়তে থাকে। বর্তমানে নেদারল্যান্ডস বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদারে পরিণত হয়েছে।

এ সময় রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন ।

এমবি