আওয়ামী দু:শাসনে আজ ঘরে ঘরে কান্নার রোল চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও শিবিরের সাবেক সভাপতি ড. রেজাউল করিম। তিনি বলেন, দেশের মানুষ আজ অসহায়। সরকারের ক্যাডার বাহিনীর চাঁদাবাজি, লুটতরাজ আর হত্যাকান্ড চলছেই।
মঙ্গলবার সকালে লক্ষ্ণীপুর সরকারী কলেজের কর্মচারী ও অসহায় মেধাবী ছাত্রদের মাঝে কোরবানির গোস্ত বিতরণকালে তিনি এসব কথা বলেন।
লক্ষ্ণীপুর শহর শিবির সভাপতি হারুন অর রশিদ গোস্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
রেজাউল করিম বলেন, ধর্মীয় উৎসবগুলোতেও আজ আনন্দের পরিবর্তে মানুষের ঘরে ঘরে চলছে কান্নার রোল। সরকারের এই দু:শাসন থেকে দেশ ও মানুষকে বাঁচাতে রাজপথের আন্দোলনে ঝাপিয়ে পড়তে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এছাড়া তিনি শেয়ার ফাউন্ডেশন ও আল হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে গোস্ত বিতরণ করেন।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্ঠ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএইচ





