নেত্রকোনার বারহাট্টায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় শহীদ মিয়া (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার ছোট কৈলাটী গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন। গুরুতর আহত শহীদ মিয়ার স্ত্রী জহুরা খাতুন (৫০), জহিরুল ইসলাম (২৫), আবদুর রশিদ (৩০) ও সাইদুল মিয়াকে (৩২) বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কৈলাটী গ্রামের শহীদ মিয়ার সঙ্গে একই গ্রামের ছন্দু মিয়া ওরফে চন্দন ও তার ভাই কাসেম মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকাল ৭টার দিকে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় শহীদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমই