লক্ষ্মীপুর পুর জেলার রামগঞ্জ উপজেলা থেকে পৌর জামায়াতের সেক্রেটারি নাজমুল হাসানকে (৪০) গ্রেফতার করেছেন পুলিশ। নাজমুল কেথুরী এলাকার সামছুল হক পাটোয়ারীর ছেলে।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার কেথুরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, রামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি নামজুল হাসান নাশকতাসহ সাতটি মামলার আসামি।

তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এআই