সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাইপগান, এক রাউন্ড গুলি ওমোটরসাইকেলসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২ টায় উপজেলার বালশাবাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সিরাজুল শাহজাদপুর উপজেলার বজ্রমালা গ্রামের আজমল হোসেনের ছেলে।
উল্লাপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) তাজুল হুদা জানান, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে উল্লাপাড়ায় তার সহকর্মীদের নিয়ে এ অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে উপজেলার বালশাবাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় তাকে মোটরসাইকেলসহ আটক করা হলেও তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।
কেএইচ





