পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির বিএসএফের শুভেচ্ছা মধ্যে বিনিময় করা হয়। এসময় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে মিষ্টি পাঠানো হয়।
আজ শনিবার বেলা ১১টার দিকে হিলি চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবি দিনাজপুর সেক্টর ও বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে বিএসএফ রায়গঞ্জ সেক্টরের ডিআইজি ও পতিরাম ৫৭ ও ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের জন্য মিষ্টি পাঠানো হয়।
হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল জব্বার জানান, এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঈদ উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর, বিজিবি-৩ ও ২৯ ব্যাটালিয়নের জন্য মিষ্টি পাঠানো হয়।
এআই/





