বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে শুক্রবার সকালে ৩টি নাইন এমএম পিস্তল, ৬ টি ম্যাগজিন , ৮ রাইন্ড গুলি ও ৬ কেজি গাজা সহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক অস্ত্র ব্যবসায়ী আ: খালেক (৪০) বেনাপোলের ঘিবা গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, ভারত থেকে বিপুল সংখ্যক অস্ত্র পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুক্রবার ভোরে বিজিবি সদস্যরা ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে আ: খালেক নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার বাড়ীর ছাদ তল্লাশী করে ৩টি নাইন এমএম পিস্তল, ৬ টি ম্যাগাজিন , ৮ রাইন্ড গুলি এবং সীড়ির নিচে ৬ কেজি গাজা জব্দ করা হয়।

উদ্ধার করা পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ খালেককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

জেড