চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ শরিফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার বিকাল সোয়া ৪টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
শরিফুল জেলার ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা গ্রামের জমশেদ আলীর ছেলে।
এ সময় তার কাছ থেকে তিনটি পিস্তুল, তিনটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এমকে





