পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চটির অবস্থান শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। সাইড স্ক্যান সোনার প্রযুক্তির মাধ্যমে এটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিতরা।

তারা জানান, বিআইডব্লিউটিএর এই সোনার সিস্টেম পানির নিচে ৪০০ মিটার পর্যন্ত স্ক্যান করতে সক্ষম। এর আওতায় কোনো জাহাজ, লঞ্চ বা অন্য ধাতব কিছু এলেই তা মনিটরে দেখা যাবে।



বিআইডব্লিউটিএর কর্মকর্তরা জাহাজের ওপর থেকে মনিটরিং করছে এবং ডুবে যাওয়া লঞ্চটি শনাক্তের চেষ্টা করছেন। নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ঘটনাস্থল পরিদর্শনে আছেন। তিনি উদ্ধারকাজের তদারকি এবং সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দিচ্ছেন।

এদিকে, পদ্মায় ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করতে আরেকটি অত্যাধুনিক প্রযুক্তির অনুসন্ধানকারী জাহাজ চট্টগ্রাম থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই